Monday, May 18, 2026
spot_img

Latest Posts

বিয়ে করেছেন অভিনেত্রী শশী

বিয়ে করেছেন অভিনেত্রী শশী। ১৬ ডিসেম্বর, সোমবার বিজয় দিবস উপলক্ষে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই খবরটি সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন তিনি।

ফেসবুকে বরের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে শশী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত! ‘রিপ্লাই ১৯৯৮’ সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল, যা এখন একটি আজীবনের সম্পর্ক হয়ে উঠেছে। পরিবারের আশীর্বাদ নিয়ে ছোট পরিসরে একটি অনুষ্ঠানে আমরা একসঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করেছি। আপনাদের ভালোবাসা ও প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে আমাদের দোয়ায় রাখবেন।”

বিয়ে সম্পর্কে সংবাদ মাধ্যমকে শশী জানান, “দেড় বছর আগে আমাদের পরিচয় হয় এবং দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে কথা হতো। চার-পাঁচ মাস আগে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই এবং আজ বিয়ে করলাম।”

শশীর স্বামীর নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানিতে কাজ করছেন এবং পেশায় একজন ডাবিং ডিরেক্টর।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.